০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনায় বসতঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

নিহাতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অন্য সদস্যরা চাকরিসূত্রে বাইরে থাকায় বাড়িতে বীনা রানী ও তাঁর স্বামী দিলীপ কুমার রায় থাকতেন। সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় তাঁর স্বামী স্থানীয় একটি দোকানে চা পান করতে যান।

স্বজনদের অভিযোগ, এই সুযোগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে বীনা রানীকে এলোপাতাড়ি মারধর করেন। তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে ভাসুর ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তাপস রায় বলেন, হামলাকারীরা সুযোগ বুঝে ঘরে ঢুকে তাঁর মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। তবে কারা এ হামলা করেছে বা হত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে তাঁরা জানতে পারেননি।

বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বলেন, স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলেও জানান তিনি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬