গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ
- আপডেট সময় : ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে পরকীয়ার গুঞ্জন নিয়ে চলছে আলোচনা। তরুণ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার নাম জড়ানোর পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে খোঁচা দিয়েছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা।
সম্প্রতি বিমানবন্দরে কোমল রানির সঙ্গে গোবিন্দকে দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে সুনীতা পরোক্ষ মন্তব্য করে বলেন, “গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।” তার এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে বলিপাড়ায় শুরু হয় নতুন বিতর্ক।
তবে এই পরিস্থিতিতে গোবিন্দর পাশে দাঁড়িয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সোমি আলী। সামাজিক মাধ্যমে গোবিন্দর সঙ্গে পুরোনো কিছু ছবি প্রকাশ করে তিনি অভিনেতার প্রশংসা করেন।
সোমি লিখেছেন, “আমি ইচ্ছা করেই সামাজিক মাধ্যমে কথাগুলো বলছি। কারণ হয়তো অন্য কেউ বলবে না। গোবিন্দকে আমি ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই চিনি। তিনি হিন্দি সিনেমার অন্যতম সেরা প্রতিভা এবং অত্যন্ত বিনয়ী একজন অভিনেতা।”
কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করা নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন সোমি। তার মতে, কোনো অভিনেতার সঙ্গে তরুণ সহশিল্পীর অভিনয় করাকে বয়সের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়।
তিনি বলেন, “চিচি (গোবিন্দ) এবং সুনীতা—দুজনের প্রতিই আমার শ্রদ্ধা রয়েছে। প্রতিভার কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই।”
গোবিন্দর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তাকে ঘিরে চলা বিতর্কের মধ্যেই সোমির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



























