০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রোববার, পেশ হবে লিখিত দাবি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত দাবিপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য আনন্দের বিষয়। হেফাজত আমিরের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর বসুন্ধরা রিসার্চ সেন্টারে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। তবে রমজান ও বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্ব থাকায় ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে সাক্ষাৎ করার আগ্রহ জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছাবেন তিনি।

সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। এ সময় লিখিত দাবিপত্রও হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার ও অনুষ্ঠানস্থল প্রস্তুতির কাজ চলছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শনে যাবেন এবং মোনাজাতে অংশ নেবেন। পরে বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় চট্টগ্রামে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে রাত ৯টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রোববার, পেশ হবে লিখিত দাবি

আপডেট সময় : ০১:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬