০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

চাঁদপুরে ভূগর্ভস্থ ড্রামে রক্ষিত ১১ কেজি মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম।

‎অভিযানকালে সেখান থেকে তাসলিমা নামে ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী নিজেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি খুলে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ১১ কেজি গাঁজা জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চাঁদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কঠোর ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরে ভূগর্ভস্থ ড্রামে রক্ষিত ১১ কেজি মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬