ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০৭:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
রোববার ও সোমবার (২ ও ৩ আগস্ট) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের অগ্নিনির্বাপণ কৌশল, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্পকালীন করণীয় এবং সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

























