ফেনীতে আকস্মিক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ৩৫টি পরিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি পরিবার। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী টর্নেডো আঘাত হানে। স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দের সঙ্গে ঘূর্ণিবাতাসে অন্তত ২০টি ছোট-বড় ঘর, চারটি বৈদ্যুতিক খুঁটি এবং শতাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩৫টি পরিবারের বিদ্যুৎ সংযোগের মিটারও উড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, টর্নেডোয় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, বিষয়টি জানার পর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


























