মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী নামের এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ্য বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিতি একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আজ সকালে চিরকুট ও বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস আলীর বাড়ির সিড়ির নিচে লাল স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদ্যশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন। পাশেই পড়ে ছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট, যেখানে হত্যার হুমকি দেয়া ছিলে। আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধে এ হুমকি দেয়া হতে পারে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।















