নকআউট পর্বের প্রথম রাউন্ডের বৈতরণি পার হলো ব্রাজিল
- আপডেট সময় : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বড় ধরণের ঘটন-অঘটনের মধ্যদিয়ে নকআউট পর্বের প্রথম রাউন্ডের বৈতরণী পার হলো ব্রাজিল, প্যারাগুয়ে আর মরক্কো। সোমবার রাত ও মঙ্গলবার সকালের খেলায় ব্রাজিল জাপানকে, প্যারাগুয়ে জার্মানীকে এবং মরক্কো নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করে। এর মধ্যে জার্মানী ও নেদারল্যান্ডস হারে টাইব্রেকারে।
ব্রাজিল জাপানের ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ব্রাজিল এগিয়ে থাকলেও তাদের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। বিশেষ করে মধ্যমাঠে জাপানের আধিপত্যের কাছে বারবার চাপে পড়েছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ব্রাজিল। শেষ মুহূর্তে গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাপান। অবশ্য দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে দাপুটে ফুটবল খেলেছে, তাতে ঘুরে দাঁড়ানোর সুযোগও ছিল না তাদের। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল।
বিশ্বকাপে বড় এক অঘটনের জন্ম দেয় প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। ফলে তারা নাম লিখিয়েছে শেষ ষোলোতে। বিদায় হয়ে গেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির।
আরেক অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচ। মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও হয়নি কোনো গোল। পরে টাইব্রেকারে খেলা গড়ালে সেখানে ৩-২ ব্যবধানে জিতে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় মরক্কো।
























