রাতে নকআউট পর্ব শুরু করছে ব্রাজিল
- আপডেট সময় : ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
হেক্সা জয়ের মিশনে রাতে নকআউট পর্ব শুরু করছে ব্রাজিল। রাত ১১ টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া সেলেসাওরা আছে ফুরফুরে মেজাজে।
ভিনি-কুনিয়ারা আছেন দুর্দান্ত ছন্দে, রাফিনিয়া এখনো ইনজুরি থেকে সেরে না উঠলেও, ফিরছেন দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র। অনুশীলনেও বাড়তি ব্যস্ততা ছিলো আনচেলত্তির শিষ্যদের। অতীত পরিসংখ্যানে এগিয়ে থাকলেও নির্ভার নন ব্রাজিল কোচ। ব্লু সাইমুরাইদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কেননা বড় দলকে চমকে দেয়ার সক্ষমতা রাখা দলটিও মুখিয়ে আছে ব্রাজিলের বিপক্ষে লড়তে। ব্রাজিলের শক্তিমত্তা তাদের পাসিং ও দলীয় বোঝাপড়ায় অ্যার্টাকিং ফুটবল। অন্যদিকে জাপানের লক্ষ্য ডিফেন্স শক্ত করে দ্রুত কাউন্টার অ্যার্টাক করা। শেষ ৯ বারের দেখায় ৬ ম্যাচ জিতেছে ব্রাজিল। তবে, সবশেষ ২০২৫ সালের লড়াইয়ে সেলেসাওদের হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জাপান।

























