০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অংশ, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। এই আয়োজনে অংশ নেন ৩৫০ জনেরও বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা।

সামিটে কার্টআপ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং দেশের ই-কমার্স খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। একই সঙ্গে লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য নতুন সুযোগ সৃষ্টির পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে কার্টআপের আসন্ন বিভিন্ন ক্যাম্পেইনের ঘোষণাও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ এবং ‘ইয়ার এন্ড সেল’। এসব ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রেতাদের বিক্রি বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে সহজে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়। সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘কার্টআপ অ্যাওয়ার্ডস’, যেখানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন পার্টনারকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন,আমাদের সেলার পার্টনারদের আস্থা এবং সহযোগিতাই কার্টআপেরঅগ্রযাত্রার মূল শক্তি। আমরা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ আধুনিক ডিজিটাল মার্কেটপ্লেসগড়ে তুলতে কাজ করছি।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন বলেন,বিক্রেতাদের জন্য উন্নত প্রযুক্তি, শক্তিশালী লজিস্টিকস সেবাএবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।কার্টআপ কানেক্ট ২০২৬আমাদের পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদিসম্পর্ক আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

দিনব্যাপী বিভিন্ন সেশন, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ মিউজিক পারফরম্যান্স এবং গালা ডিনারের মধ্য দিয়ে সামিটের সমাপ্তি ঘটে। আয়োজকদের ভাষ্য, বাংলাদেশের ই-কমার্স খাতের টেকসই উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬