কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ সিলেট প্রবাসীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৮১৮ বার পড়া হয়েছে
কাতারের সাহনিয়া এলাকায় রবিবার সকালে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে।এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, মাঝতালুক গ্রামের জুবায়ের আহমদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমদ।



























