ময়মনসিংহে ৮ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে নির্মাণাধীন একটি ভবনের ৮ তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গেলরাতে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক সজীব কোচ জানান, সন্ধ্যায় কলেজ রোড এলাকার একটি বহুতল ভবনে কয়েকজন শ্রমিক লিফট স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাসুদ ও সায়েম নামে দুই শ্রমিক ৮ তলা থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।























