১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

সকালে রাজধানীর একটি হোটেল জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। প্রথমবারের মতো গণমাধ্যমসংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে বলেও জানান তথ্যমন্ত্রী। কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬