১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, সুনির্দিষ্ট পথনকশা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার একটি সুনির্দিষ্ট পথনকশা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে। তাগিদ দেয়া হবে রপ্তানিতে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট- রেপিড আয়োজন করে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক সংলাপ।

সংলাপে বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন না হলে তা কেবল নীতিগত ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন তারা। নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ী সমাজের সরকারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করা হয় সংলাপে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার মানবসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে মনোযোগ বাড়াবে। শিল্পকে নিরাপদ করতে জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা হবে। লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে ব্যবসা সহজীকরণের পাশাপাশি দেওয়া হবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা।

অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে সুশাসন, জবাবদিহিতা এবং কার্যকর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও অংশীজনরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, সুনির্দিষ্ট পথনকশা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬