ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প
- আপডেট সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবারের এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে মধ্য সুলাওয়েসি প্রদেশের পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকায় আঘাত হানে।কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো পাওয়া যায়নি।
ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারগাজের কাছের হরমুজগান ও কারমান প্রদেশ এলাকায়। ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

























