০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিজিবি মোতায়েন

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১৫৯৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের আশঙ্কা কমলেও, সীমান্তজুড়ে এখনো উৎকণ্ঠা ও চাপা উত্তেজনা বিরাজ করছে। ওপারে বিপুলসংখ্যক মানুষকে জড়ো করে রাখার গোয়েন্দা তথ্যের পর, সম্ভাব্য পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বেনাপোলের সাদিপুর, পুটখালী ও রঘুনাথপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে বিজিবির সার্বক্ষণিক কড়া টহল লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, গত ৩১ মে রাতে শতাধিক মানুষকে ‘বাংলাদেশি’ দাবি করে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং তারা ২ দিন শূন্যরেখায় মানবেতর আটকে থাকার পর ২ জুন রাতে তাদের ওপারে ফিরিয়ে নেয় বিএসএফ। এরপর থেকেই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাত জেগে সীমান্ত পাহারায় বিজিবিকে সহযোগিতা করছেন গ্রামবাসীরাও। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কোনো নাগরিকের পরিচয় নিশ্চিত না করে রাতের আঁধারে একতরফাভাবে পুশইনের কোনো বৈধতা নেই বলেও জানান এই কর্মকর্তা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল সীমান্তে আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬