০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি এসে পৌঁছালে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

গত ১১ মে দক্ষিণ লেবাননের জিবদিন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন সাতক্ষীরার এই দুই রেমিট্যান্স যোদ্ধা। বৈরুত দূতাবাসের তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়া শেষে রাতে তাদের মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মরদেহ পরিবহনের ব্যয় বহনের পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সাতক্ষীরায় পাঠানো হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬