পঞ্চগড় সীমান্তের নোম্যান্স ল্যান্ডে তৃতীয় দিনেও আটকে ১০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আজ তৃতীয় দিনের মতো আটকে রয়েছেন শিশুসহ ১০ জন নারী-পুরুষ। গত শুক্রবার ভোর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
পুশইনে ব্যর্থ হয়ে আটকে পড়া মানুষদের ভারতের ভেতরে ফেরত না নিয়ে নোম্যান্স ল্যান্ডেই ফেলে রেখে যায় বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে একাধিক পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে খোলা আকাশের নিচে চরম মানবেতর দিন কাটাচ্ছেন তারা। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সিইও জানিয়েছেন, আন্তর্জাতিক আইন পরিপন্থী কোনো সিদ্ধান্ত বিজিবি মেনে নেবে না। পুশইন ঠেকাতে ও সীমান্ত সুরক্ষায় পঞ্চগড় জেলার ২৭৮ কিলোমিটার সীমান্ত জুড়েই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।



























