শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা আজ
- আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার মামলার রায় ঘোষণা করা হবে আজ। ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করবেন।
নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে শেষ হচ্ছে এর বিচারিক প্রক্রিয়া।
গত ১৯ মে পল্লবীতে নির্মমভাবে হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে। ঘটনার পরদিন মামলা হলে মাত্র ৪ দিনের মাথায় চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দ্রুততম সময়ে অভিযোগ গঠন করে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত। গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ। দেশজুড়ে আলোড়ন তোলা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আজ আদালতের দিকে তাকিয়ে আছে রামিসার পরিবারসহ পুরো দেশ।




















