পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক পাকিস্তানকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো সফরকারী অস্ট্রেলিয়া।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার অ্যালেক্স কেরির উইকেট হারিয়ে হোঁচট খায় অস্ট্রেলিয়া। পরে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৯২ বলে ৫৩ রান করেন ক্যামেরন গ্রিন। অধিনায়ক জোশ ইংলিসের ব্যাট থেকে আসে ৫১ রান। ম্যাট রেনশ করেন ৪৩ রান। স্বাগতিকদের হয়ে একাই তিনটি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে দুই ওপেনারের উইকেট হারায় পাকিস্তান। এরপর অজি বোলারদের তোপের মুখে ৪৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৯০ রানে অলআউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন শাদাব খান। সফরকারীদের হয়ে চারটি উইকেট নেন নাথান এলিস ও তিন উইকেট নেন ম্যাথু শর্ট।
























