গাজীপুরে রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৮১৪ বার পড়া হয়েছে
আজ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নারী নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা আমেনা বেগম, মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা মারুফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের কঠোর বার্তা দেওয়ার আহ্বান জানান তারা।



























