কোরবানী ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের পশুরহাট
- আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কোরবানী ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের পশুহাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছে ব্যবসায়ীরা। গরুর দাম নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতারা। তবে, ক্রেতাদের চাহিদা ছোট্ট ও মাঝারি সাইজের গরু। হাটের পরিবেশ নিয়ে সন্তুষ্ঠ ব্যাবসায়ী ও হাট ইজারাদাররা।
দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেহেরপুরের বামুন্দি পুশ হাট। ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে মুখর হাটটি। যেখানে প্রতি হাটে ৪ থেকে ৫ হাজার গরু ওঠে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভিড় জমান ব্যবসায়ীরা।
এবার কোরবানীর হাটেও গরু নিয়ে এসেছেন স্থানীয় ব্যবসায়ী ও খামারীরা। তবে, দেখা যাচ্ছেনা কোন ভারতীয় গরু। দেশীয় পদ্ধতিতে পালন করা গরুতেই ভরপুর পুরো হাট। ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবার গরুর বাজার চড়া। আর, খামারীরা বলছেন, গরুর পালনের প্রতিটি উপকরনের দাম বেশি।
গরুর দাম নিয়ে মিশ্র মত পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতার। হাটে অসুস্থ্য গরু যাতে না আসতে পারে, সেজন্য কাজ করছে প্রাণি সম্পদ বিভাগের মেডিকেল টিম।
ব্যবসায়ীরা জানান, ভয়ভীতি ছাড়াই ব্যবাসায়ী ও ক্রেতারা হাট থেকে পশু কেনাবেচা করতে পারছেন। কোরবানীর পশু ছায়াযুক্ত স্থানে রাখতে পরামর্শ প্রাণি সম্পদের বিভাগের।
শুধু বামুন্দী পশু হাট নয়, কোরবানী ঈদকে সামনে রেখে মেহেরপুরে জমজমাট আরো ৪ টি পশু হাট।

























