৫ বছরে ৭ হাজার কি.মি খান খননের পরিকল্পনা নিয়েছে সরকার : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আগামী পাঁচ বছরে সাত হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রাধান্যের তালিকায় আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পুনঃখননের কাজ উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। জানান, এ বছর সারাদেশে দেড় হাজার কিলোমিটার খাল খনন হচ্ছে — ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় এই কর্মসূচি চলছে। কুড়িগ্রামে চারটি খাল চিহ্নিত করা হয়েছে। খাল খনন হলে কৃষিকাজে সুবিধার পাশাপাশি মাছ চাষ ও বৃক্ষরোপণেরও সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
উত্তরাঞ্চল ও হাওড়ে বজ্রপাতে প্রাণহানি কমাতে বন্যা আশ্রয়কেন্দ্রের আদলে বজ্র আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্র নিরোধক দণ্ড স্থাপনের পরিকল্পনাও জানিয়েছেন মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন এবং ভারতের প্রাদেশিক নির্বাচনের কোনো প্রভাব এই প্রকল্পে পড়বে না।

























