মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আধিপত্য পাকিস্তানের
- আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ অলআউট হয়েছে ৪১৩ রানে। সেঞ্চুরির আশা জাগিয়েও ৭১ রানে থেমেছেন বার্থডে বয় মুশফিকুর রহিম।
প্রথম সেশনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। লিটন দাস ৩৩, মেহেদী হাসান মিরাজ ১০ এবং তাইজুল ইসলাম ১৭ রান করে বিদায় নেন। দ্বিতীয় সেশনে এসে দলীয় ৩৮০ রানে বিদায় নেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এবাদত। তবে শেষের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তাসকিন ও নাহিদ রানা। তাসকিনের ২৮ রানের ক্যামিওতে চারশো পেরোয় বাংলাদেশের সংগ্রহ। শেষ পর্যন্ত ৪১৩ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। দারুণ বোলিংয়ে পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস। শাহীন শাহ আফ্রিদী নিয়েছেন ৩ উইকেট।
এর আগে প্রথম দিনে বাংলাদেশের ভিত গড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত করেছিলেন ১০১ আর মুমিনুল খেলেন ৯১ রানের ইনিংস। তৃতীয় উইকেটে তাদের ১৭০ রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত্তি পায় বাংলাদেশ।


























