মেহেরপুরে ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে আসামি দাউদ আলীর যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে আসামি দাউদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
এর পাশাপাশি আরো এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি শহরের তাঁতীপাড়ার কাছেদ আলীর ছেলে। মামলার বিরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ই জুন শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে দাউদ। পরে শিশুটির বাবা বাদী হয়ে পরের দিন মেহেরপুর সদর থানায় ধর্ষনের মামলা দায়ের করেন। ঐ বছরের ১৩ আগস্ট দাউদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রবিবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।























