পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করলেন বাবর আলী
- আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। সকাল পৌনে ৬টায় তিনি সাড়ে ৮ হাজার উচ্চতার এই পর্বতে লাল-সবুজের পতাকা ওড়ান।
নেপালের মহালাঙ্গুর হিমালে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহণ। এর মধ্যে দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে পঞ্চম চূড়া স্পর্শ করলেন বাবর। এই অভিযানের ব্যবস্থাপক ফরহাদ জামান জানান, বাবরের সঙ্গে আছেন আং কামি শেরপা। বাবার আজ ক্যাম্প-২ ও আগামীকাল বেসক্যাম্পে নেমে আসবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে আরোহণ করেন বাবর আলী। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সর সাধারণ সম্পাদক বাবর আলী পেশায় চিকিৎসক। এই ক্লাবের হয়েই গত বারো বছর হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি।




















