বিপণন কোম্পানির গাফিলতির জন্যই জ্বালানি তেলের সংকট : বিদ্যুৎ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দেশে সাম্প্রতিক জ্বালানি সংকটে পাম্পে দীর্ঘ লাইনের জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি। জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের মূল কারণ ছিল তেল কোম্পানিগুলোর গাফিলতি। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম বা আর্টিফিশিয়াল’ কারণ থাকতে পারে বলে আশংকা করেন তিনি। এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে দাবি করে মন্ত্রী বলেন, সরকারের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি, পারলে এ লাইনও থাকতো না।






















