জামালপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
জামালপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকালে ঘটে এই দুর্ঘটনা।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া, একই জেলায় বজ্রপাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে যান শামীম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া।



























