ঢাকা গ্র্যান্ড প্যালেস হোটেলে জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- আপডেট সময় : ০৯:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করছে রাজধানীর পাঁচতারকা মানের হোটেল- গ্র্যান্ড প্যালেস, ঢাকা। বৈশাখে হোটেলটির বাংলা খাবার, বাংলা সাজ আর বাংলা বিনোদনে মুগ্ধ আগতরা। বাংলা নতুন বছর উদযাপনের এই উৎসবে অংশ নিতে পেরে খুশী বিদেশীরাও।
বিশেষ দিনে বিশেষ সাজে সেজে ওঠে রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। পয়লা বৈশাখেও সেজেছে বাঙালিয়ানা সাজে।
দিনের শুরু থেকেই গ্র্যান্ড প্যালেসে শুরু হয় বাংলা গানের মূর্ছনা। ঢোলের বাদ্যে বাংলা তালে নতুন বছর ১৪৩৩ উদযাপনের উৎসবে মাতোয়ারা সবাই।
লাল-সাদা রঙে সেজে পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় বাঙালিরা। হাজার বছরের ঐতিহ্যবাহী বাঙালির পয়লা বৈশাখ উদযাপনের সংস্কৃতিতে মুগ্ধ বিদেশীরাও।
এমন আয়োজন কেবল বাণিজ্যিক নয়, বরং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতাই বলে মনে করেন আয়োজকরা।
মহাসমারোহে আগমন ঘটানো বাংলা সাল- ১৪৩৩ বাঙালিদের জীবন আরও সমৃদ্ধ ও উৎসব-মুখর করবে- এমনটাই প্রত্যাশা সবার।






















