ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি : নেতানিয়াহু
- আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তিনি বলেন, এখনো তাদের বিরুদ্ধে লড়াই চলছে। আরও অনেক কিছু করার আছে।
এক বিবৃতিতে লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান নেতানিয়াহু। তিনি ওই বিবৃতিতে সামরিক অভিযানে ইসরায়েলের কিছু ‘সাফল্যের’ তালিকাও দিয়েছেন। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথাও উল্লেখ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার ফলে অস্থির হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখে যা পুরো বৈশ্বিক বাণিজ্যকে অস্থির করে তুলেছে। তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে তেল ও জ্বালানির বাজারে।

























