সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাস হওয়ায় নিষিদ্ধই থেকে গেলো আ’লীগ
- আপডেট সময় : ১০:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সংসদে আওয়ামী লীগের করা সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাস হওয়ায় এর ধারাবাহিকতায় নিষিদ্ধই থেকে গেলো আওয়ামী লীগ। সকালে সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই আইন পাসে এখন থেকে যে-কোনো রাজনৈতিক দলকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধের এখতিয়ার রাখে সরকার। এদিকে ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দিনের কার্যক্রম সমাপ্তির পর বুধবার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুনরায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
দেশে চলমান নানা জরুরী ইস্যুতে আলোচনা হয় অধিবেশনে। হাম আতঙ্কের পরিপ্রেক্ষিতে সংসদে বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী। অভিযোগ তোলেন—অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ আইনটি উত্থাপন করলে সর্বসম্মতভাবে কণ্ঠভোটে তা পাস হয়। এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার এখতিয়ার রাখে সরকার।
শুক্রবার ১০ এপ্রিলের মধ্যে আলোচ্য ১শ’ ৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ শেষ হবে বলে জানান চিফ হুইপ।





















