বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে ব্যবসায়ী, সি অ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারি এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত রয়েছে। লম্বা ছুটির কারণে সীমান্তের দুইপাশে পণ্যজটের সৃষ্টি হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় পণ্যজট আস্তে আস্তে কমতে শুরু করেছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি টানা সাতদিন বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।






















