জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা আর নেই
- আপডেট সময় : ০৯:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯১৯ বার পড়া হয়েছে
নোয়াখালী ২ (সেনবাগ -সোনামুড়ী আংশিক) এর সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ জনাব জয়নুল আবদিন ফারুক সাহেবের স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) ঢাকার এভার কেয়ার হাসপাতালে, আইসিইউতে ভর্তি অবস্থায় আজ ২৫ শে ফেব্রুয়ারি রোজ বুধবার, সকাল ১০:৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে ছাএদলের সাবেক সহসভাপতি ও ইউএসএ প্রবাসী জনাব হাসান মঞ্জুর গভীর শোক প্রকাশ করেন,মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন,শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান,আল্লাহ তাআলা মরহুমা কে জান্নাতবাসী করুক সেই দোয়া করেন।
উল্লেখ্য: আজ বাদ যোহর নিকুঞ্জ-১,লেক রোড, ৪৩ নং বাড়ির সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা ২৬শে ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, সকাল ১১ টায় সেনবাগ ইয়ারপুরস্হ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


























