শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল
- আপডেট সময় : ০৩:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মায়ের ভাষার মর্যাদাকে রক্ষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকতসহ নাম না জানা অনেক বীর সন্তান। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা আন্দোলনের বীর শহীদদের।
শ্রদ্ধা, ভালোবাসা আর অঝোর ধারায় রক্তে ভেজা একুশে ফেব্রুয়ারি। ভাষার টানে, প্রাণের স্পন্দনে জেগে উঠেছে সারা বাংলাদেশ।
রাত পোহাতেই নগরজুড়ে শোকের আবহ। খালি পায়ে প্রভাতফেরি হাতে ফুল নিয়ে স্মরণ করা হচ্ছে সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগ।
শহীদ মিনার চত্বরে ভোরের প্রথম প্রহর থেকেই শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র-শিক্ষক সবাই একসাথে উচ্চারণ করছে ভাষা শহীদদের অমরত্বের কথা।
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তরুণ সমাজও


















