কাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি
- আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানী ঢাকার একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ইশতেহার প্রকাশ করা হবে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি। এবারের ইশতেহারে দলটির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ ও প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ জায়গা পাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি ইশতেহারের কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

















