নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগদের দুই এজেন্ট ৬০ লাখ টাকা নিয়ে নরসিংদীর হেড অফিসে যাচ্ছিলেন। নরসিংদীর রায়পুরারা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এরপর গুলি করে তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত নগদের দুই কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নরসিংদীর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।
























