শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৮০৭ বার পড়া হয়েছে
শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। আর কোনো প্রার্থী নির্বাচনী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না।
নির্বাচনের প্রচারণার সময় শেষ হওয়ার আগ মুহুর্তে পর্যন্ত প্রার্থী ও সমর্থকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। লিফলেট নিয়ে সকালেও মানুষের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল, শোভাযাত্রা করা যাবে না। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট এক হাজার ৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে হবে ভোটগ্রহণ।

















