এক্সপ্রেসওয়েতে এম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৫২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসারা এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে আব্দুর রহিম মাদবর নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭জন।
আজ ভোর ৪টায় ঘটে এ দুর্ঘটনা । পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, পটুয়াখালীর আল-আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এসময় এম্বুলেন্সটি হাসাড়া এলাকায় পৌছালে একটি মালবাহি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার শিংহ বলেন, মালবাহী ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে এম্বুলেন্সের সামনে ছিটে থাকা যাত্রী নিহত হয়। ট্রাক ও এম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



























