মেক্সিকোয় একটি বারে পেট্রোল বোমা হামলায় ১১ জন নিহ’ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
মেক্সিকোয় একটি বারে পেট্রোল বোমা হামলায় আগুন লেগে ১১ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। মেক্সিকোর উত্তরের সোনোরা রাজ্যের সীমান্তবর্তী নগরী সান লুইস কলোরাডোতে শনিবার এ ঘটনা ঘটে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নেশাগ্রস্ত অবস্থায় বারে নারীদের সঙ্গে অসভ্য আচরণে অভিযোগে এক তরুণকে নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। পরে সে ক্ষিপ্ত হয়ে ফিরে এসে বারের দরজায় পেট্রোল বোমা মারলে হতাহতেরএ ঘটনা ঘটে। সোনোরা রাজ্যের প্রসিকিউটররা বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে সন্দেহভাজন হামলাকারী তরুণ, ঘটনার সময় মাতাল ছিলেন। নারীদের অসম্মান করায় তাকে বার থেকে বের করে দেয়া
হয়। পরে সে ফিরে এসে বারের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। নিহত ১১ জনের মধ্যে চারজন নারী। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

























