বিএনপির সমাবেশে পুলিশ কোন বাধা দেয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৯৮০ বার পড়া হয়েছে
খুলনায় সমাবেশ করতে বিএনপিকে পুলিশের পক্ষ থেকে কোন বাধা দেয়া হয়নি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারের হস্তক্ষেপ ছাড়াই ধর্মঘট ডেকেছে পরিবহন মালিকরা বলে জানিয়েছেন
সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে বিসিএস উইম্যান নেটওয়ার্ক আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। খুলনায় গণ গ্রেফতার চলছে এমন অভিযোগ ঠিক নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাধ্যতামূলক পুলিশ সদস্যদের অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই এমন সিদ্ধান্ত।























