ঝিনাইদহে এক ভুয়া দন্ত চিকিৎসকদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এক ভুয়া দন্ত চিকিৎসকদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে এ আদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।
তিনি জানান, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে দি ওরাল ডেন্টাল এন্ড ডেন্টিন্স কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে এমন খবরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় অননুমোদিত ভ্যাবে এ্যালোপ্যাথী চিকিৎসা ও অনুমোদনহীন চিকিৎসা দেয়ার অপরাধে বিপ্লব কুমার দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ফারহানা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।























