গণমাধ্যমকর্মী আইন পাস হলে সাংবাদিকরা গভীর সংকট ও অনিশ্চয়তায় পড়বেন : বিএফইউজে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন পাস হলে সাংবাদিকরা গভীর সংকট ও অনিশ্চয়তায় পড়বেন বলে মনে করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে।
সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রস্তাবিত আইন সংশোধনের দাবি জানান সাংবাদিক সংগঠন- বিএফইউজের নেতারা। তারা বলেন, এই আইনে সরকার সাংবাদিকদের বিদ্যমান অধিকাংশ সুযোগ-সুবিধা কেটে অর্ধেকের নিচে নামিয়ে আনার প্রস্তাব করেছে। আইন প্রণয়নে জাতীয় সংসদের চলমান অধিবেশনে উত্থাপিত বিলটি সংশোধন করে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে সভ্য দেশের মতো যুগোপযোগী আইন করার জন্য সরকারের প্রতি আহবান জানান বিএফইউজে নেতারা।



























