আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। শেষ মুহূর্তেও চলছে স্টল নির্মাণের কাজ।
ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলায় ৪৬১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু স্টল নির্মাণকাজ এখনো শেষ না হওয়ায় চিন্তিত বিক্রেতারা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। তবে দর্শনার্থীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন এবং চলবে রাত ৯টা পর্যন্ত। তবে শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টায় ।

























