ঝিনাইদহে স্কুলের বারান্দা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদরে একটি স্কুলের বারান্দা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে সদর উপজেলার তেতুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্কুলের বারান্দায় ইলিয়াস পাটোয়ারি নামের এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলা খিলা পাটোয়ারিপাড়া গ্রামে। এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
























