উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করে আলোচনা করার প্রস্তাব পাঠান।
আন্দোলনরত শিক্ষাথীঁরা গতকাল বিকাল ৩টার দিকে এতে রাজি হয় এবং রাতে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় যাওয়ার কথা জানায়। কিন্তু আড়াই ঘণ্টার ব্যবধানে বিকাল সাড়ে ৫টার দিকে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। পরে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানায়, অনশনরত শিক্ষার্থীদের সিলেটে ফেলে কয়েকজন ঢাকায় যেতে পারবেন না। প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে সিলেটে এসে আলোচনায় বসার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। অথবা ভিডিও কলেও তাদের সঙ্গে আলোচনা করতে পারেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গতকাল রাত ১০টায় ঢাকায় গেছে তিন ডিন ও শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক। সবশেষ খবরে জানা যায় অনশনরত সবার অবস্থা এই মুহুর্তে আশঙ্কাজনক।
























