গাজীপুরের গাছা এলাকায় দুইজনের মরদেহ পাওয়া গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরের গাছা এলাকায় দুইজনের মরদেহ পাওয়া গেছে। একটি বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় নারীপুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একমাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়ায় বাসা ভাড়া নেন। রজত কান্তি নিয়মিত লিমার সঙ্গে দেখা করতে আসতেন। লিমা আক্তার গেলো ৬ জানুয়ারি বিকেলে কারখানা থেকে বাসায় ফিরলেও, শনিবার কারখানায় যাননি। দুপুরে মালিকপক্ষ বাসায় লোক পাঠান খবর নিতে। এসে লিমার রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা মেলে লিমা ও রজত কান্তির গলায় ফাঁস লাগানো মরদেহ খবর পেয়ে গাছা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরকীয়ার জেরে শুক্রবার রাতের কোনো এক সময়ে তারা আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।
























