আবরার হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতের হাজতখানায় আনা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৭৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। আজ রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
দুই বছর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় আসামিদের আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আলোচিত এ হত্যা মামলার সব আসামির ফাঁসি চায় আবরারে পরিবার।



























