নারায়ণগঞ্জে হেফাজতের নাশকতার মামলায় মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৭৭০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে হেফাজতের নাশকতার মামলায় মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানান। এদিকে, প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ জানান, রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক রাষ্ট্র ও সরকারকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন এলাকায় হেফাজতের নাশকতার ২৩টি মামলার তদন্ত ভার পেয়েছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে।



















