খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে
- আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৭১৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাসের তেমন কোনো উপসর্গ নেই। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। খালেদা জিয়ার বাসার অন্যান্যদের অবস্থাও স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা তার খোঁজ খবর রাখছেন তারা। খালেদা জিয়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন করোনা ভাইরাসে আক্রান্ত হন বলে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।




















