দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আইজিপি
- আপডেট সময় : ০৮:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নারী পুলিশ সদস্যদের নিজেদের নারী বলে মনে না করে- অফিসার হিসেবে দাবি তোলার কথা বলেন।
দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে ‘জেন্ডার রেসপন্সিবল পুলিশিং : অ্যান অ্যাপ্রোচ অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘একসময় দারিদ্র্য, অসুখ, নারীদের অশিক্ষা ছিল দেশের নিত্য সহচর। মানুষের বিভিন্ন সমস্যা ছিল। অভাব ছিল নিত্যসঙ্গী। আজ দেশ অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এ উন্নয়নের পেছনে মনুষের শ্রম, ঘাম রয়েছে, প্রতিজ্ঞা, প্রত্যয় রয়েছে। নারীরা পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আইজিপি বলেন, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসে আমাদের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। ২০৪১ সালে ধনী দেশে পরিণত হওয়ার মধ্য দিয়ে দেশকে ‘সোনার বাংলার’ গর্বিত বন্দরে উপনীত হতে হবে।



























